নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিল তৃণমূল। এবার সারা রাজ্যে সংগঠনিক প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি অঞ্চলে হেল্প ডেস্ক চালুর নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রায় ১৮ হাজার নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তা দেন তিনি।
SIR-কে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগ থেকে জনগণের বিভ্রান্তির মধ্যেই সাংগঠনিক কাঠামো মজবুত করতে মরিয়া তৃণমূল। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, 'প্রতিটি বিধানসভা এলাকায় ৪ নভেম্বর থেকে হেল্প ডেস্ক চালু করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লে তৃণমূলই পাশে থাকে।' BLO দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে সমস্ত BLA-দের।
অভিষেকের নির্দেশে অনুযায়ী, প্রতিটি বিধানসভায় হেল্প ডেস্কে থাকবে ল্যাপটপ, প্রিন্টার ও স্থায়ী ইন্টারনেট সংযোগ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প চলবে। প্রতিটি বুথ এলাকায় কাজের তদারকিতে থাকবেন সংশ্লিষ্ট বিধায়ক বা সাংসদ। যেখানে বিধায়ক নেই, সেখানকার দায়িত্ব সামলাবেন ব্লক প্রেসিডেন্টরা।
অভিষেক আরও জানান, প্রতিটি বিধানসভায় ১০ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে প্রত্যেকে প্রতিদিন অন্তত ৩০ জন বুথ লেভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করবেন। সমস্যার সমাধান করতে না পারলে তা সরাসরি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাতে হবে। ২৯৪টি বিধানসভা এলাকায় আলাদা ওয়ার রুম তৈরি করা হবে, যার তদারকি করবেন সংশ্লিষ্ট বিধায়করা। প্রতিটি ওয়ার রুমে থাকবে কম্পিউটার জানা ৪-৫ জন কর্মী।
অভিষেক কড়া ভাবে নির্দেশ দেয়, 'আগামী তিন মাস অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানদের একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল সাধারণের পাশে আছে সেই আশ্বাস দিতে হবে। প্রতি মুহূর্ত সাধারণ মানুষের পাশে, মাঠে থাকতে হবে।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা