নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - SIR আতঙ্কে ফের প্রাণহানি। নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মঘাতী হলেন ৬০ বছর বয়সী বৃদ্ধা। নাগরিকত্ব হারানোর আশঙ্কাতেই জীবনের ইতি টানলেন ৬০ বছরের নরেন্দ্রনাথ রায়। ভোটার তালিকায় দুই স্ত্রীর নাম না থাকায় মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি।
সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার জগন্নাথ কলোনির বাসিন্দা নরেন্দ্রনাথ রায়, পেশায় ভ্যানচালক। বয়স প্রায় ৬০ বছর। শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে কিছুটা দূরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ভুগছিলেন। কিছুদিন আগে ২০০২ সালের ভোটার তালিকা পরীক্ষা করে দেখেন, নিজের নাম থাকলেও তার দুই স্ত্রী মিনতি ও বিনোদিনীর নাম নেই ওই তালিকায়।
এরপর থেকেই আশঙ্কায় দিন কাটাচ্ছিলেন নরেন্দ্রনাথবাবু শেষ বয়সে স্ত্রীদের হারালে একা কেমন করে থাকবেন, সেই চিন্তায় কার্যত ভেঙে পড়েন তিনি। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়রা বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে ভোটার তালিকায় নাম না থাকা মানেই দেশছাড়া নয়। এমনকি স্থানীয় পঞ্চায়েত প্রধানও তাকে আশ্বস্ত করেছিলেন যে নাগরিকত্ব প্রমাণের অন্যান্য উপায় রয়েছে। কিন্তু ভয় কাটেনি বৃদ্ধের। মানসিক উদ্বেগই শেষ পর্যন্ত এই মর্মান্তিক পরিণতি ডেকে আনে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের