নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে আরও কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। ৭ AERO- র পর এবার তিন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। যা নতুন করে আলোড়ন ফেলেছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।
SIR বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার কাজে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠে এই তিন মাইক্রো অবজার্ভারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে কমিশন তাদের বিরুদ্ধে সাসপেনশনের সিদ্ধান্ত নেয়। সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একজন ম্যানেজার , ইউকো ব্যাঙ্কের এক সিনিয়র ম্যানেজার এবং সিজিএসটি অ্যান্ড সিএক্স বিভাগের একজন ইন্সপেক্টর।
কমিশনের তরফে শুধু সাসপেনশনই নয়, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত রিপোর্ট কমিশনকে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে SIR প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সতর্ক করেছিল কমিশন এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনও ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। তবুও অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার সরাসরি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের