নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় SIR ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ফের ঊর্ধ্বমুখী। এই SIR আতঙ্কে এখনও পর্যন্ত রাজ্যে ৫ জনের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে প্রথম হচ্ছে পানিহাটির প্রদীপ কর। এরপর থেকে শাসক দলের 'জাস্টিস ফর প্রদীপ কর' সুর উঠেছে। আর এই SIR এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামছে শাসক শিবির। পাল্টা পানিহাটি থেকেই মিছিলের ডাক দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার SIR এর বিরোধিতা করে পথে নামছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা পথে নামছে বিরোধী শিবির। SIR আতঙ্কে রাজ্যে প্রথম আত্মঘাতী হওয়া প্রদীপ করের এলাকা পানিহাটি থেকে প্রতিবাদী মিছিলের আয়োজন করেছে বিজেপি। এই মিছিলে উপস্থিত থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে পুলিশের পক্ষ থেকে এই মিছিলের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আর সেখানেই মিলল জয়।
সোমবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ রাজ্যের আপত্তি খারিজ করে বিজেপিকে মিছিলের অনুমতি দেয় আদালত। তবে মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়। সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল করা হবে। বিকেল ৩টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।
পাশাপশি, সর্বোচ্চ ১০০০ জনকে নিয়ে মিছিলে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও, মিছিল শেষে সংক্ষিপ্ত রাখতে পারবেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ, সাধারণ মানুষের চলাচল যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে আয়োজকদের। পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখবে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের