নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের উন্নয়ন চিত্র তুলে ধরতে মঙ্গলবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ বছরের সরকারি খতিয়ান পর্যালোচনা শেষে এদিনই মালদহ- মুর্শিদাবাদ সফরে বেরোবেন তিনি। ভোটের আগেই টানা জেলা সফর ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।
মঙ্গলবার দুপুর দেড়টা থেকে নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হবে পর্যালোচনা বৈঠক। গত ১৫ বছরে রাজ্যের বিভিন্ন দফতরের সম্পন্ন হওয়া উন্নয়নমূলক প্রকল্প ও ভবিষ্যৎ রূপরেখা সবার সামনে তুলে ধরা হবে। প্রতিটি দফতরকে ইতিমধ্যে তাদের কাজের বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এই বৈঠক শেষ করেই এদিনই জেলার পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তিন দিনের মালদহ-মুর্শিদাবাদ সফরে বুধবার গাজোল ময়দানে এবং বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে দুটি বড় জনসভা করবেন তিনি। এরপর ৯ ডিসেম্বর কোচবিহারে আরও একটি জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে SIR কে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও শাসকদলের উত্তেজনার মধ্যেই মুখ্যমন্ত্রীর ধারাবাহিক জেলা সফর রাজনীতির অন্দরে বিশেষ গুরুত্ব পেয়েছে। আসন্ন ছাব্বিশের নির্বাচনের আগে এই জনসভাগুলি কার্যত প্রচারের মঞ্চ হিসেবেই ব্যবহার করছে তৃণমূল। প্রতিটি সভাতেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা, বাংলাভাষীদের উপর আক্রমণ এবং SIR ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানাতে পারেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের