নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR এর এনুমারেশন ফর্ম পূরণের পর্ব বৃহস্পতিবার শেষ হলেও অস্বস্তি কাটছে না বুথ স্তরের আধিকারিকদের। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে ফের উত্তপ্ত রাজ্য নির্বাচন দফতর চত্বর। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে শামিল হলেন বিএলওদের একাংশ। এর মধ্যেই রাজ্যের সমস্ত স্কুলে পাঠানো হল চিঠি, SIR প্রক্রিয়া চলাকালীন ফুলটাইম কাজ করতে হবে BLO দের।
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন পর্ব ঘিরে চাপ ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার শেষ হয়েছে এনুমারেশন ফর্ম ফিলআপের কাজ। আগামী মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। কিন্তু কাজ শেষের বদলে নতুন নতুন নির্দেশিকা ঘিরে আরও জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ BLO দের। একদিকে যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভরত BLO রা। ঠিক সেই সময় DEO দফতরের তরফে রাজ্যের সব স্কুলে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব শিক্ষক বিএলও হিসেবে নিযুক্ত SIR যতদিন চলবে, ততদিন তাদের ফুলটাইম কাজ করতে হবে। এই নির্দেশে শিক্ষকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এনুমারেশন পর্ব শেষ হওয়ার পরেও নির্বাচন কমিশনের অ্যাপে যোগ হয়েছে একের পর এক নতুন কাজ। ‘Similar Photo Elector Verification’ নামে নতুন অপশন যুক্ত হয়েছে অ্যাপে। যার দ্বারা একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে থাকলে পুনরায় যাচাই করতে হবে। তার রিপোর্ট অবিলম্বে কমিশনে পাঠাতে হবে বিএলওদের। এই সব নির্দেশ অ্যাপে যোগ হয়েছে এনুমারেশন ডেটা আপলোডের শেষ দিনের ঠিক আগেই এতেই ক্ষোভ চরমে উঠেছে। নিত্যনতুন নিয়মে বিভ্রান্ত ও মানসিক চাপে রয়েছেন বলে দাবি BLOদের একাংশের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের