নিজস্ব প্রতিনিধি , মালদহ - চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে বিতর্কে রাজ্য রাজনীতি। একাধিক জায়গায় যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ উঠছে। এবার ‘বিবেচনাধীন’ তালিকায় উঠে এল রাজ্যের প্রতিমন্ত্রী ও হরিশচন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের নাম। SIR শুনানিতে নথি জমা দেওয়ার পরেও বিচারাধীন তালিকায় নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী।
দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার ধাপে ধাপে প্রকাশিত হয় SIR চূড়ান্ত তালিকা। আর এই তালিকায় একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। এবার বিচারাধীন তালিকায় নাম এল খোদ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের। গত ১৮ জানুয়ারি বাবার নামের বানান ও তথ্যের গরমিলের অভিযোগে কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পর গত ২৯ জানুয়ারি তিনি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর বিডিও দফতরে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হন।

সাধারণ ভোটারের মতন লাইনে দাঁড়িয়ে শুনানি প্রক্রিয়ায় নথি জমা দেন। কিন্তু শনিবারের প্রকাশিত চূড়ান্ত তালিকায় তার নামের পাশে ‘বিবেচনাধীন’ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, 'আমি ৩ বারের বিধায়ক হয়েছি কমিশন আমার সমস্ত নথি যাচাই করেই বিধায়ক হয়েছি। কিছুদিন আগেই আমাকে শুনানির নোটিশ পাঠিয়েছিল সমস্ত নথি জমা দেওয়ার পরেও আমার নামের পাশে বিচারাধীন রয়েছে। শুধু আমি নই আমার এলাকার প্রায় ৯০ হাজার মানুষের নাম বিচারাধীন রয়েছে। এগুলো ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের