নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে যখন SIR প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে, ঠিক সেই সময়ই ওবিসি শংসাপত্র নিয়ে বড় নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশের পরই কমিশনের স্পষ্ট বার্তা, আদালতের রায়ে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট SIR এর কাজে ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্তকে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।
সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলে, SIR সংক্রান্ত নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য কি না। সেই বিষয়েই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেয় জাতীয় নির্বাচন কমিশনের উপর। আদালতের নির্দেশ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে কমিশন স্পষ্ট অবস্থান জানিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিস্তারিত নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকদের পাঠানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ২০১০ সাল থেকে ২০২৪ সালের মে মাসের মধ্যে ইস্যু হওয়া এবং কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট SIR প্রক্রিয়ায় নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে, SIR এর শুনানিপর্বে যাতে কোনওভাবেই বাতিল ওবিসি শংসাপত্র ব্যবহার না হয়, সেই বিষয়টি বিশেষভাবে নজরে রাখতে নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছে কমিশন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের