নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকায় স্বচ্ছতা আনার লক্ষ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটারের তালিকা রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই সংশোধন নিশ্চিত করতে এই উদ্যোগ, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে।
বুধবার কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ নিবিড় সংশোধনে চিহ্নিত মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের তালিকা রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ BLA দের হাতে তুলে দিতে হবে। বুথ স্তরের আধিকারিকেরা এজেন্টদের সঙ্গে বৈঠক করেই এই তালিকা দেবেন। পাশাপাশি, কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে তালিকা।
বিহারে অনুসৃত নিয়ম মেনেই এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই এই তালিকা দেখানো বাধ্যতামূলক যাতে প্রাথমিক পর্যায়ে ভুল চোখে পড়ে এবং তা সংশোধনের সুযোগ থাকে। বৈধ কোনও ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতেই এই BLO–BLA বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মৃত ভোটারের সংখ্যা ২৪,১৪,৭৫০, নিখোঁজ/অনুপস্থিত ভোটারের সংখ্যা ১১,৫৭,৮৮৯, স্থানান্তরিত ১৯,৮৯,৯১৪, ভুয়ো ভোটার: ১,৩৫,৬২৭ এবংঅন্যান্য শ্রেণিভুক্ত ৫৪,০২৭। সব মিলিয়ে ৫৭,৫২,২০৭ জনের নাম বাদ পড়তে চলেছে খসড়া তালিকা থেকে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের