নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া চলাকালীন চাপ ও আতঙ্কে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এই কাজে যুক্ত অবস্থায় প্রাণ হারানো সরকারি আধিকারিকদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা। প্রাথমিকভাবে ৬১টি পরিবার এই সুবিধা পাবে বলে জানা গেছে।
গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ তথ্য যাচাই ও সংশোধনের কাজ সম্পন্ন করতে চরম চাপের মুখে পড়তে হয়েছে একাধিক BLO, ERO সহ একাধিক সরকারি কর্মীকে। অতিরিক্ত কাজের চাপ ও মানসিক উদ্বেগের জেরে কেউ অসুস্থ হয়ে পড়েন, কেউ বা আত্মঘাতী হন। শুধু সরকারি আধিকারিক নন, সাধারণ ভোটারদের মধ্যেও নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়।
আর এই আশঙ্কা থেকেই অনেকে মারা গেছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা একশোরও বেশি বলে দাবি বিভিন্ন মহলের। এই পরিস্থিতির জন্য বারবার নির্বাচন কমিশনকে দায়ী করে এসেছে রাজ্যের শাসক শিবির। এই পরিস্থিতিতে সরকারি কাজে যুক্ত অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তায় পড়েছে। বাড়ির একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কার্যত দিশেহারা অনেক পরিবার। সেই প্রেক্ষিতেই সহমর্মিতার হাত বাড়িয়ে চাকরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। তবে কোন দফতরে দেওয়া হবে সেই বিষয়ে কিছু নিশ্চিত জানানো হয়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের