নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় চমকে দেওয়া পরিসংখ্যান। এখনও পর্যন্ত বাদের তালিকায় থাকতে পারে সাড়ে ৫৮ লক্ষেরও বেশি ভোটার। ভোটাধিকার প্রয়োগে প্রভাব ফেলতে পারে এমন এই বিশাল সংখ্যার পর SIR-এ চাপা উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক দফতর পর্যন্ত।
শুক্রবার বিকেল চারটে পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের অন্তর্বর্তী পরিসংখ্যানে জানা যায়, মোট ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই করবে কমিশন। এর মধ্যে বিভিন্ন কারণে বাদ পড়ার সম্ভাবনা প্রবল সাড়ে ৫৮ লক্ষের বেশি ভোটারের। সবচেয়ে বেশি বাদ পড়ার সম্ভাবনা মৃত ভোটার বিভাগে সংখ্যা প্রায় ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯। স্থানান্তরিত হিসেবে তালিকায় রয়েছে ১৯ লক্ষ ৯১ হাজার ৯৬৬ জন। অন্যান্য কারণে বাদ পড়তে পারে আরও ৫৭ হাজার ৬৮৭ জন ভোটার।
রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রেও চোখ কপালে তোলার মতো সংখ্যা উঠে এসেছে। চৌরঙ্গিতে ৭৪,৫৫৩ সংখ্যক ভোটার, জোড়াসাঁকোতে ৭২,৯০০, বালিগঞ্জে ৬৫,১৭০, কলকাতা বন্দরে ৬৩,৭৩০, কসবা ৫৮,২২৭, ভবানীপুর ৪৪,৭৮৫, রাজারহাট-গোপালপুর ৪৭,৬০৪, রাসবিহারী ৪২,৫১৯, নন্দীগ্রাম ১০,৮৯৯। এই বিশাল পরিসংখ্যান স্বভাবতই চাপ বাড়িয়েছে BLO দের ওপর। বিশেষত ভবানীপুর, চৌরঙ্গি, নন্দীগ্রাম ও বালিগঞ্জের মতো উচ্চপ্রোফাইল কেন্দ্রগুলিতে বিপুল সংখ্যক বাদ পড়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বেড়েছে রাজনৈতিক মহলে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের