নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন রাজ্যে উত্তেজনা তুঙ্গে। এই আবহে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেই বিক্ষোভে শামিল হলেন বুথ লেভেল অফিসারদের একাংশ। সোমবার ‘মাত্রাতিরিক্ত কাজের চাপ’ এবং ‘পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবের' অভিযোগ তুলে সিইওর দফতরে বিক্ষোভ দেখান বিএলও অধিকার রক্ষা সমিতির সদস্যরা।
সোমবার দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দফতরে জড়ো হন বিএলওদের একাংশ। তাঁদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-পর্বে অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে, অথচ সেই কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহায়তা এবং সময় কোনওটাই দেওয়া হচ্ছে না। সকাল থেকে BLO অধিকার মঞ্চের বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে উঠে রাজপথ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করে তারা CEO দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
বিক্ষোভকারীরা সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সরাসরি দেখা করে তাদের দাবি-দাওয়া জানাতে চান। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না থাকায় সিইও তাঁদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। এর বদলে অতিরিক্ত সিইও তাদের সঙ্গে কথা বলেন। তবে তাতে সন্তুষ্ট না হয়ে সিইওর ঘরের সামনে সরাসরি বিক্ষোভ শুরু করেন BLO রা।
অবস্থা অশান্তির দিকে যেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। কিন্তু তাতে কাজ না হলে শেষমেশ পুলিশ টেনে-হিঁচড়ে তাদের সরিয়ে দেয়। শত বাধার পরেও নিজেদের দাবিতে অনড় BLO রা। তাদের দাবি, যেসব কর্মী দীর্ঘদিন ধরে বুথভিত্তিক কাজে যুক্ত, তাদের মতামত না নিয়েই SIR-পর্ব চালু করা হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ আবার বিএলও নন বলেও অভিযোগ উঠেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের