নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR কাজের চাপে পরপর বিএলও মৃত্যুর ঘটনায় ফের রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি। অবাস্তব সময়সীমা, ত্রুটিপূর্ণ পরিকাঠামো এবং প্রশাসনিক চাপ সব মিলিয়ে কাজের বোঝা মানসিক যন্ত্রণায় পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতেই কৃষ্ণনগরের পার্শ্বশিক্ষিকা ও বিএলও রিঙ্কু তরফদারের আত্মহত্যার ঘটনায় কড়া ভাষায় নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
SIR কাজ ঘিরে দিন দিন জটিলতা বাড়ছে। নির্বাচন কমিশনের নির্দেশে নির্ধারিত সময়ের আগেই ডিজিটাইজেশনের কাজ শেষ করতে বলা হয়েছে, যদিও পরিকাঠামোয় অসংখ্য ত্রুটি রয়েছে। মাঠপর্যায়ের কর্মীদের অভিযোগ, সার্ভার ক্র্যাশ, অ্যাপে ভুল, স্ক্যানিং সমস্যা সব মিলিয়ে বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের সময়সীমার কোনো মিল নেই।
এহেন চাপে ইতিমধ্যেই একাধিক বিএলও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শুক্রবার রাতে আত্মঘাতী হন কৃষ্ণনগর চাপড়ার ২০১ নম্বর বুথের বিএলও রিঙ্কু তরফদার। শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বয়স ৫৪। দীর্ঘ সুইসাইড নোটে রিঙ্কু দেবী লিখেছেন, 'আমি বাঁচতে চাই। আমার সংসারে কোনও অভাব নেই। কিন্তু এই সামান্য চাকরির জন্য এরা আমাকে এভাবে ভরাডুবির মাধ্যমে মরতে বাধ্য করল।'
ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ' SIR চাপে এভাবে আর কত জীবন নষ্ট হবে? আর কত মৃতদেহ গুনতে হবে? এটা এখন অত্যন্ত গুরুতর ব্যাপার হয়ে উঠছে।' রিঙ্কু তরফদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি আরও জানান, তৃণমূল সরকার এমন অমানবিক চাপ কোনওভাবেই মেনে নেবে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের