নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি জোরকদমে চলছে। সময়সীমা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে চাপ ব্লক লেভেল অফিসারদের। এই পরিস্থিতিতে উন্নয়নমূলক কাজ যাতে ব্যাহত না হয়, সেই বার্তাই জেলাশাসকদের ফের স্পষ্টভাবে দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
শনিবার নবান্নের ১৩ তলায় জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভোটার তালিকা সংশোধনের কাজ বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের হলেও, রাজ্যের নিয়মিত উন্নয়নমূলক প্রকল্প—বিশেষ করে ‘আমার পাড়া, আমার সমাধান’, যাতে কোনওভাবেই থমকে না যায়, সে বিষয়ে জেলাশাসকদের বারবার সতর্ক করেন তিনি।
মুখ্যসচিব স্পষ্ট জানান, বিভিন্ন দফতরে যে উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই তা শেষ করতে হবে। কাজের অগ্রগতি নিয়মিত নবান্নে রিপোর্ট আকারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, SIR এর মতন বৃহৎ প্রশাসনিক দায়িত্ব চললেও সাধারণ নাগরিক-সংক্রান্ত পরিষেবা বা উন্নয়ন পরিকাঠামোতে যেন কোনও রকমের খামতি না থাকে।
বৈঠকে মুখ্যসচিব বিশেষভাবে উল্লেখ করেন, SIR এর চাপে সম্প্রতি কয়েকজন BLO প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনকে আরও সংবেদনশীল হতে হবে। BLO-দের কাজের চাপ কমাতে লজিস্টিক সাহায্য ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যাপারেও পরামর্শ দেন তিনি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা