নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হলেও ফর্ম পূরণ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের জনসভা থেকে তা প্রকাশ্যে ঘোষণা করে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। সাধারণ মানুষের ফর্ম জমা দেওয়া নিয়ে বিভ্রান্তি ও অসন্তোষের আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিল।
বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভায় বক্তব্য রাখতে গিয়ে ক্ষুব্ধ সুরে মমতা জানান, 'সাধারণ মানুষ সবাই এখনও ফর্ম পূরণ করেনি। আমিও তাই করিনি।' তিনি ফের স্মরণ করিয়ে দেন, আগেই বলেছিলেন, রাজ্যের মানুষ ফর্ম না ভরলে তিনিও তা করবেন না। এরপরই কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, 'আমি সাতবারের সাংসদ। দুবারের রেলমন্ত্রী। তিনবারের মুখ্যমন্ত্রী। আমাকে আজ প্রমাণ করতে হবে যে আমি ভারতের নাগরিক কি না? এর চেয়ে নাকে খত দেওয়া ভালো। কাদের কাছে প্রমাণ দেব ওই দাঙ্গাবাজদের কাছে?'
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ‘মার্কড ভোটার’ হিসেবে তালিকাভুক্ত হন। এই শ্রেণির ভোটাররা ফর্ম না জমা দিলেও খসড়া তালিকায় তাদের নাম থাকবে। তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আগে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে নথি না দিলে নাম বাদই যেতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী 'দফতরের শীর্ষ আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী বিধির ৪-ডি ধারায় মার্কড ভোটাররা ফর্ম না দিলেও খসড়া তালিকায় থাকবেন। কিন্তু মূল তালিকার জন্য নথি জমা বাধ্যতামূলক।'
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের