নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বড় রায় শীর্ষ আদালতের। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ঘিরে দীর্ঘদিনের বিতর্কে বড় মোড়। রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোরের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সির সম্পূর্ণ তালিকা প্রকাশ করতেই হবে।
লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি দীর্ঘদিন ধরেই তুলে ধরছিল বিভিন্ন রাজনৈতিক দল। অভিযোগ ছিল, এই তালিকার আড়ালে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তারপর নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে আরও প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এই পরিস্থিতিতে সোমবার SIR সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চায়। শুনানির শেষে আদালত নির্দেশ দেয়, ভোটারদের স্বচ্ছতার স্বার্থে লজিক্যাল ডিসক্রিপেন্সির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ভোটাধিকার একটি মৌলিক অধিকার এবং তা নিয়ে কোনওরকম ধোঁয়াশা বা গোপনীয়তা চলতে পারে না।
একইসঙ্গে, আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট জানানো হয়েছে, পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে তালিকা প্রকাশের পরেই শুনানির দিনক্ষণ স্থির করতে হবে। তালিকা প্রকাশের ১০ দিন পর শুনানির নির্দেশ আদালতের। পাশপাশি, SIR শুনানি প্রক্রিয়ায় নথি গ্রহণের বিষয়েও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের