নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় গতি আনতে বড় পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। কাজের চাপ সামলাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ বিচারক চেয়ে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর।
SIR সংক্রান্ত কাজে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, তথ্যগত অসঙ্গতি দূর করতে বিচারবিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন। সেই প্রেক্ষিতে দায়িত্ব দেওয়া হয় কলকাতা হাইকোর্টকে। বুধবার পর্যন্ত ৫৩২ জন বিচারককে SIR- এর কাজে নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যায়। তাদের মধ্যে ২৭৩ জন ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।
তবে গোটা রাজ্যে বিপুল সংখ্যক আবেদন ও তথ্য যাচাইয়ের কাজ বাকি থাকায় আরও বিচারকের প্রয়োজন দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্ট জানায়, প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারকদেরও নিয়োগ করতে পারবে হাই কোর্ট। পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য থেকে বিচারক চাওয়ার অনুমতিও দেওয়া হয়। তার ভিত্তিতেই ঝাড়খণ্ড ও ওড়িশার সংশ্লিষ্ট আদালতের সঙ্গে যোগাযোগ করে ১০০ জন করে বিচারক চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলি কতজন বিচারক পাঠাতে পারবে, তা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের