নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে ফের SIR চাপে মৃত্যুর ঘটনা সামনে আসছে। অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী ডায়মন্ড হারবারের এইআরও। পরিবারের দাবি, কাজের চাপে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
৪৮ বছর বয়সী মালবিকা রায় ভট্টাচার্য ডায়মন্ড হারবার ১ ব্লক-এর শিক্ষা আধিকারিক ছিলেন এবং SIR এ AERO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরে SIR সংক্রান্ত কাজের অত্যধিক চাপের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী অমলেশ ভট্টাচার্যের কাছে জানান যে তিনি কীটনাশক পান করেছেন।
সেই মুহুর্তে দ্রুত তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে শহরের অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা দুদিন চিকিৎসার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। ঘটনায় বাঁশদ্রোণী থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পাশপাশি, মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও মৃতার পরিবারের দাবি, ' SIR এর কাজ শুরু হওয়ার পর থেকেই মালবিকার ওপর প্রচণ্ড চাপ পড়ছিল। শেষ কয়েক মাস ধরে মানসিক অবসাদ ভুগছিল। প্রায়ই বলত এত কাজের চাপ নেওয়া যাচ্ছে না, চাকরি ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত সেই চাপ আর সহ্য করতে পারল না। তাই হয়তো এই চরম সিদ্ধান্ত নেয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের