নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR সংক্রান্ত রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখল আদালত। একই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকার কারণেই আপাতত কোনও হস্তক্ষেপে অনীহা প্রকাশ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।
SIR নিয়ে রাজ্যে যখন চাপানউতোর তুঙ্গে, তখনই সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আবেদনে দাবি করা হয়েছিল, আদালতের পর্যবেক্ষণে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হোক, কেন্দ্রীয় সরকার জানাক কেন SIR প্রয়োজন, প্রকাশিত হোক ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা এবং SIR-এর সময়সীমা বৃদ্ধি করা।
তবে সোমবার মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানান, যেহেতু একই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, হাইকোর্ট এই মুহূর্তে কোনও রকম হস্তক্ষেপ করবে না। ফলে মামলাটি অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিচারপতি আরও জানান, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে তবেই নির্ধারিত হবে হাইকোর্টে এই মামলার ভবিষ্যৎ ও পরবর্তী পদক্ষেপ। তাই আপাতত হাইকোর্ট কোনও মন্তব্য কিংবা নির্দেশ জারি থেকে বিরতই থাকছে। SIR নিয়ে রাজ্যে তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের