নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR নথি যাচাই প্রক্রিয়ায় বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বাংলায় প্রয়োজন হলে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের এই নির্দেশে ভোটের আগে প্রশাসনিক তৎপরতা নতুন মাত্রা পেল।
মঙ্গলবার SIR শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জে. ভিপুল পাঞ্চোলির বেঞ্চ স্পষ্ট জানায়, নথি যাচাই দ্রুত সম্পন্ন করতে পর্যাপ্ত বিচারক প্রয়োজন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট পেয়েছে শীর্ষ আদালত। সেখানে উল্লেখ করা হয়েছে, একজন অফিসার যদি ৫০টি অভিযোগ খতিয়ে দেখেন, তা হলে নির্ধারিত সংখ্যক অফিসার নিয়োগ হলে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় ৮০ দিন সময় লাগতে পারে।
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ভিন রাজ্যের বিচারকরা বাংলা ভাষা বুঝবেন না। তখন প্রধান বিচারপতি মন্তব্য করেন, ওড়িশা ও ঝাড়খণ্ডের মানুষ বাংলা ভাষা বোঝেন। প্রয়োজনে সংশ্লিষ্ট হাইকোর্টগুলির সঙ্গে যোগাযোগ করে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারক চাওয়ার কথাও বলা হয়েছে। তাদের যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ বহন করবে কমিশন।
এছাড়াও তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন জুনিয়র ও সিনিয়র সিভিল জাজদের কাজে লাগানোর অনুমতি দেওয়া হয়েছে। আদালত জানিয়ে দেয়, ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবং পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি তালিকা নিয়মিত প্রকাশ করা যাবে। সেই তালিকাভুক্ত ভোটাররাও চূড়ান্ত তালিকার অংশ হিসেবেই গণ্য হবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের