নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - SIR প্রক্রিয়া বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়পুরে। রাজ্যে রাজনীতিতে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। যদিও নির্বাচন কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। তার বিরোধিতায় সোমবার বিডিও অফিসে সংগঠনের তরফে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেখানে অভিযোগ তোলা হয়েছে, নথি যাচাইয়ের নামে মহিলা, বৃদ্ধ, অসুস্থ নাগরিকদের শুনানিতে ডেকে মানসিক চাপ দেওয়া হচ্ছে।

সংগঠনের দাবি, পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর জেরে অকাল মৃত্যু, অসুস্থতা এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে। পাশাপাশি অভিযোগ, SIR-এর নামে NRC চলছে। দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। এর পেছনে বিজেপি, আরএসএসের যোগসূত্র রয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কমিশনকে চিঠি পাঠানো হয়েছে।
রায়পুর ৮ নম্বর অঞ্চলের সংগঠনের সম্পাদক সাহাবুদ্দিন বিশ্বাস জানান, 'বিভিন্নভাবে আমাদের আন্দোলন চলছে। খবর আছে হিয়ারিংয়ের পর বহু বৈধ নাগরিকের নামও বাদ পড়তে পারে। ভারতের স্বাধীনতা আন্দোলনে ইমাম সাহেবের যা ভূমিকা রয়েছে এখন আমাদের অবদান ততটাই। এটাই বলতে চাই, সাম্প্রদায়িক বা জাতিগত কারণে কোনও নাম যেন বাদ না যায়'।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...