নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR কে কেন্দ্র করে চলা তীব্র বিরোধের মধ্যেই এবার সরাসরি দিল্লিতে বড় আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস। সোমবার ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবে দলের ১০ সাংসদ। SIR এর অপরিকল্পিত প্রয়োগ এবং তার জেরে তৈরি হওয়া ভোগান্তি সরাসরি কমিশনের কাছে তুলে ধরবে প্রতিনিধি দল।
দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সোমবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, SIR নিয়ে মানুষের ক্ষোভ ও সমস্যাগুলি এবার দেশের দরবারে পৌঁছবে। এজন্য গঠন করা হয়েছে ১০ সাংসদের একটি বিশেষ প্রতিনিধি দল। এই দলে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, দোলা সেন, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে।
অভিষেক নির্দেশ দিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে সক্ষম হলে দলটির নেতৃত্ব দেবেন। না হলে বাকি ৯ সাংসদই দায়িত্ব পালন করবেন। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, দিল্লিতে গিয়ে কমিশনের সঙ্গে সাক্ষাতের সময় চাইতে হবে এবং গত দুমাসের অরাজক SIR প্রক্রিয়ায় যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
বৈঠকে অভিষেকের বক্তব্য ছিল আরও আক্রমণাত্মক। তার অভিযোগ, অপরিকল্পিত ও তড়িঘড়ি করা SIR সাধারণ মানুষের উপর অত্যাচার হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষের মৃত্যু, অসুস্থতা বা মানসিক চাপের ঘটনার জন্য নির্বাচন কমিশন দায়ী এই কথাও স্মরণ করিয়ে দেন তিনি। প্রশ্ন তোলেন, 'যারা মারা গিয়েছেন তাদের পরিবার কমিশনকে দায়ী করেছেন। তাহলে কমিশনারের বিরুদ্ধে এফআইআর কেন হবে না?'
কাজের অগ্রগতি নিয়েও এদিন কঠোর হন অভিষেক। যেসব জায়গায় কাজ পিছিয়ে আছে, সেখানে দায়িত্বপ্রাপ্তদের তিরস্কার করেন তিনি। পাশাপাশি রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বিভিন্ন জোনভিত্তিক অতিরিক্ত দায়িত্ব ভাগ করে দেন, যাতে কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের