নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়াকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড়। সোমবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এই মর্মে মামলা দায়ের করেছেন। আর এই নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রাজ্যজুড়ে চলমান SIR প্রক্রিয়াকে ঘিরে শুরু থেকেই শাসক - বিরোধী তরজা তুঙ্গে। এরই মধ্যে SIR শুনানি প্রক্রিয়াকে নিয়ে রাজ্যের একাধিক জায়গায় হয়রানির অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও প্রান্তিক ভোটারদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ মানা হচ্ছে না বলেই অভিযোগ। বহু ক্ষেত্রে শুনানির নোটিস দিয়ে দূরবর্তী কেন্দ্রে হাজির হতে বাধ্য করা হচ্ছে মানুষকে, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে।
এই আবহে সোমবার গঙ্গাসাগর সেতু উদ্বোধনে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী SIR নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেন। আর সেই ঘোষণার বাস্তব রূপ হিসেবেই রাজ্যসভার সাংসদ দোলা সেন শীর্ষ আদালতে মামলা দায়ের করেন। মঙ্গলবার এই মামলায় জরুরি শুনানির আবেদন জানানো হবে। তবে প্রশ্ন উঠছে এই মামলা কি আলাদা করে শুনানি পাবে, না কি SIR সংক্রান্ত চলমান মূল মামলার সঙ্গেই একত্রে শোনা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের