নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ফের নতুন মোড় নিল SIR সংক্রান্ত বিতর্ক। একাধিক অভিযোগ ও আইনি টানাপড়েনের মাঝেই নির্বাচন কমিশনকে কর্মী দেওয়ার বিষয়ে বড় বার্তা দিল রাজ্য সরকার। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য বিপুল সংখ্যক গ্রুপ-বি আধিকারিক দিতে প্রস্তুত রাজ্য।
কমিশন সূত্রে জানা গেছে, SIR পরিচালনার জন্য রাজ্য সরকার মোট ৮৫০৫ জন গ্রুপ-বি অফিসার দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। রবিবার এই সংক্রান্ত তথ্য কমিশনের কাছে পাঠানো হয়েছে। এর আগে ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছিল, রাজ্য সরকার SIR এর জন্য পর্যাপ্ত কর্মী দেয়নি। তখন কমিশনের দাবি ছিল, রাজ্য থেকে শুধুমাত্র ৮০ জন গ্রেড-টু অফিসার পাওয়া গিয়েছে, যার ফলে বাইরে থেকে আধিকারিক আনতে হয়েছে।
এই বিষয়টি নিয়ে গত বুধবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সওয়াল করেন। এরপরেই প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, কত জন গ্রুপ-বি অফিসার দেওয়া সম্ভব, তার একটি স্পষ্ট তালিকা কমিশনকে জানাতে হবে। সেই নির্দেশ মেনেই রবিবার রাজ্য সরকার কমিশনের কাছে কর্মীর সংখ্যা জানিয়েছে।
সোমবার এই বিষয়টি নিয়ে ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এন ভি অঞ্জরিয়ার বেঞ্চে SIR সংক্রান্ত মামলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলারও শুনানি রয়েছে। SIR নিয়ে রাজ্য ও কমিশনের টানাপড়েনের মাঝে এখন নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের