নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR নিয়ে দিনের পর দিন জটিলতা বাড়ছে। একের পর এক মৃত্যুর ঘটনা থেকে শুরু করে মানুষের অসুস্থতা। কখনও লাইনে দাঁড়িয়ে মৃত্যু বা কখনও আতঙ্ক। এছাড়াও নাগরিকত্ব প্রমাণে যেভাবে মানুষকে দিনরাত ছোটাছুটি করতে হচ্ছে তার চরম বিরোধিতা সন্দেশখালিতে। মঙ্গলবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন আইএসএফ।

বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা থেকে শুরু করে হেয়ারিং বিডিও অফিসে আসতে গিয়ে একাধিকবার একাধিক সমস্যায় ভুগেছে সাধারণ মানুষ। একসময় এক একরকম নথি চাওয়ায় দিনের পর দিন মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। নিজেদের সাধারণ জীবনযাপন ব্যাহত হচ্ছে। দেশের সম্মানীয় ব্যক্তি থেকে শুরু করে শেষ বয়সে বৃদ্ধ বৃদ্ধাদেরও শুনানিতে ডাকা হচ্ছে। আইএসএফের দাবি , বিডিও অফিসে ক্যাম্পের আয়োজন না করে পাড়ায় পাড়ায় আয়োজন করা হলে মানুষেরা অনেক বেশি সুযোগ সুবিধে পাবে। সেক্ষেত্রে সমস্যা কমবে।

আইএসএফের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। যেখানে সবরকম সমস্যাসহ তাদের দাবির কথা উল্লেখ করা হয়েছে। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে , SIR কর্মসূচির বিরোধিতা নয় , শুধু সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে তাদেরকে সুযোগ সুবিধে দেওয়া হোক। অযথা হয়রানির কোনো মানেই হয় না।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের