নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR নিয়ে কার্যত তোলপাড় গোটা দেশ। এই পদ্ধতির বিরোধিতা করে একাধিকবার সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। আর এবার SIR প্রস্তুতি নিয়ে সব রাজ্যকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। রাজ্যে ভোটের আগে বিশেষ গুরুত্ব পাচ্ছে SIR।
সূত্রের খবর, বিহারে SIR এর পর বাংলায় SIR পদ্ধতি শুরু হওয়া নিয়ে কেন্দ্র - রাজ্য তরজা তুঙ্গে। যদিও জাতীয় নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলায় SIR কবে থেকে শুরু হবে সেই বিষয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এই নিয়ে কমিশনের পক্ষ থেকে পূর্বে সমস্ত BLO দের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এবার, ERO ও BLO দের শূন্যপদে নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে কমিশন। এই বিষয়ে প্রতিটি রাজ্যের নির্বাচন কর্তাদের কাছে রিপোর্ট তলব কমিশনের। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালকেও কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। রির্পোটে স্পষ্ট জানানো হয়েছে, ২৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে প্রস্তুতির রিপোর্ট জমা দিতে হবে।
বাংলায় ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ বুথ লেভেল অফিসারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, প্রতিটি বিধানসভা কেন্দ্রের ERO নিয়োগও প্রায় শেষ পর্যায়ে। বাকি অংশ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিটি বুথে নিযুক্ত অফিসারদেরও তাদের দায়িত্ব অনুযায়ী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের