নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে বড় স্বস্তির রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, শুনানিতে নথি হিসেবে গ্রহণযোগ্য হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। একই সঙ্গে ভোটার শুনানিতে বিএলএদের উপস্থিতির প্রশ্নেও পরিষ্কার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীন নথি গ্রহণ ও শুনানিতে কারা থাকতে পারবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলার জন্য ১৩টি নির্দিষ্ট নথির তালিকা প্রকাশ করলেও সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। যদিও বাস্তবে বহু ক্ষেত্রে এই নথিকেই গ্রহণযোগ্য বলে ধরে নিয়ে শুনানিতে একাধিক ভোটারদের কাছ থেকে অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছিল।
কিন্তু গত সপ্তাহে দিল্লি থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পাঠানো এক নোটিসে জানানো হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গণ্য হবে না। এর ফলে বহু ভোটারের মধ্যে নতুন করে হয়রানির আশঙ্কা তৈরি হয়। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, SIR প্রক্রিয়ায় মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্যই নথি হিসেবে গ্রহণ করতে হবে।
পাশাপাশি আদালত আরও জানায়, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনও একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি BLA হন, তাতেও কোনও আপত্তি নেই। ফলে BLA দের হিয়ারিংয়ে উপস্থিত থাকার পথও সুগম হল। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে বড় জয় হিসেবেই দেখছে শাসক শিবির।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের