নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভিন্ন রাজ্যে SIR- এ অফিসার নিয়োগকে ঘিরে রাজ্য সরকার ও কমিশনের সংঘাত আরও তীব্র হল। রাজ্যের আপত্তি উপেক্ষা করে কমিশন স্পষ্ট জানিয়ে দিল, যে ১০ জন IPS ও IAS অফিসারের তালিকা তারা আগে নির্দিষ্ট করেছিল, সেটিই বহাল থাকবে। বুধবার ই-মেল মারফত এই সিদ্ধান্ত রাজ্যের CEO অফিসকে জানানো হয়।
নির্বাচন কমিশনের পাঠানো তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ একাধিক শীর্ষপদস্থ আধিকারিক। তালিকায় নাম রয়েছে হাওড়ার সিপি প্রবীন ত্রিপাঠি, উলগানাথান, সঞ্জয় বানশাল এবং শুভাঞ্জন দাসের মতো সিনিয়র পুলিশ আধিকারিকদেরও। রাজ্য সরকারের তরফ থেকে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল, যেহেতু এই আধিকারিকরা অত্যন্ত সিনিয়র ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাই তাদের বদলে অন্য অফিসারদের নাম বিবেচনা করা হোক।
তবে কমিশন বুধবার পাঠানো মেলে স্পষ্ট জানিয়ে দেয়, তাদের নির্ধারিত তালিকাতেই কোনও পরিবর্তন করা হবে না। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের মোট ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
আগামী বৃহস্পতিবার দিল্লিতে শুরু হচ্ছে কেন্দ্রীয় অবজারভারদের প্রশিক্ষণ। কমিশন সূত্রে জানা গেছে, পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক অনুষ্ঠিত হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। রাজ্যের প্রস্তাবিত নাম পাঠানো এবং সেই তালিকা খারিজ হয়ে যাওয়ার ঘটনাক্রমেই SIR পর্বে রাজ্য-কমিশন সংঘাত আরও জোরাল হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের