নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানি ঘিরে বিতর্ক আরও তীব্র। এবার নোটিশ পেলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্য। যার মধ্যে রয়েছেন তার দুই ছেলে, বোন এবং বৃদ্ধা মা। ঘটনাকে রাজনৈতিক হেনস্তা বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
SIR সংক্রান্ত শুনানিতে হাজিরার নোটিশ পৌঁছেছে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্যের কাছে। নোটিশ পেয়েছেন তার দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, বোন এবং বৃদ্ধা মা। মধ্যমগ্রাম পুরসভার দিকবেড়িয়া এলাকায় সাংসদের বাড়ি। এই ঘটনায় ক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ' যদি কাগজপত্র চায়, তা দেওয়া হবে। কিন্তু আমি গত ৫০ বছর ধরে রাজনীতি করছি। আমার পরিবারের উপর যদি বিজেপি এইভাবে আঘাত করে, তাহলে সাধারণ মানুষের উপর কী অত্যাচার করছে তা সহজেই বোঝা যায়।'
অন্যদিকে, নির্বাচন কমিশন সাংসদের অভিযোগ খারিজ করেছে। কমিশনের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরা সঠিকভাবে এনুমারেশন ফর্ম পূরণ করেননি। পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় লিংকিং ঠিকভাবে না হওয়ায় তাদের SIR শুনানিতে ডাকা হয়েছে। কমিশনের বক্তব্য, বিষয়টি কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং নিয়ম মাফিক প্রশাসনিক প্রক্রিয়া।
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ
বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...