নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR নথি থেকে যাচাই প্রক্রিয়ায় গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আদালত। ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে, মঙ্গলবার SIR মামলার শুনানিতে আধার জালিয়াতি প্রসঙ্গেও উঠে এল গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ।
মঙ্গলবার SIR মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জে. ভিপুল পাঞ্চোলির বেঞ্চ জানায় , SIR- এর বাকি নথি যাচাই দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করতে হবে। প্রয়োজনে ঝাড়খণ্ড ও ওড়িশা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করে অফিসার আনা যেতে পারে। আদালত নির্দেশ দেয়, আধার কার্ড ও অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা পাবে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাট-অফ ডেট’ অনুযায়ী জমা দেওয়া নথিই গ্রহণ করা হবে।
দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নথির গ্রহণযোগ্যতা বোঝানোর দায়িত্ব থাকবে ERO ও AERO র ওপর। বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, 'কোন ভোটার নাম তালিকাভুক্ত করতে এগিয়ে এলেন, তা আমাদের চিন্তার বিষয় নয়; আমাদের চিন্তার বিষয় প্রক্রিয়ার স্বচ্ছতা।' পাল্টা জনস্বার্থ মামলাকারী আইনজীবী আধার জালিয়াতির প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন।
এই বিষয়ে প্রধান বিচারপতি জানান, ব্যাপক আধার জালিয়াতির অভিযোগ সত্য হলে তা আলাদা তদন্তের বিষয় এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে হবে। এমনকি জনপ্রতিনিধিত্ব আইন সংশোধনের প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারকে সে বিষয়ে ভাবতে হতে পারে বলেও ইঙ্গিত দেয় আদালত। পাশাপাশি আদালত জানিয়ে দেয়, কোনও ভোটার নথি জমা দিলে তাকে অবশ্যই রসিদ দিতে হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের