নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় SIR প্রক্রিয়ার বাকি কাজ এবার হবে বিচারবিভাগের কড়া নজরদারিতে। কমিশনের সঙ্গে ফের ভার্চুয়াল বৈঠকে বসলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ইতিমধ্যেই ২৫০ জন জুডিশিয়াল অফিসারের তালিকা কমিশনের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। সোমবার থেকেই শুরু হবে বিস্তৃত নথি যাচাইয়ের কাজ।
তালিকায় রয়েছেন এনডিপিএস ও পকসো আদালতের ১০০ জন বিচারক। পাশাপাশি অন্যান্য ফৌজদারি ও দেওয়ানি মামলার ১৫০ জন বিচারকের নামও পাঠানো হয়েছে। কমিশনের তরফে প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছিল, সেই অনুযায়ীই ব্যবস্থা করা হয়েছে। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে হওয়া ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, ডিজিপি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার।
সোমবার থেকে কীভাবে নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে, কীভাবে প্রশাসনিক সমন্বয় বজায় রাখা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে এই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা হয়। শনিবারই প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন, ৪৫ থেকে ৫০ লক্ষ ভোটারের নথি নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই করা কীভাবে সম্ভব হবে, তা বড় চ্যালেঞ্জ। তবু কমিশনের তরফে জানানো হয়েছে, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেই দ্রুত কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের