নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে এই তালিকা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে এল। বাদ পড়া তালিকায় ভোটারের সংখ্যা প্রায় ৫৮ লক্ষের বেশি।
নির্বাচন কমিশনের দেওয়া voters.eci.gov.in সহ নির্দিষ্ট দুটি ওয়েবসাইটে ক্লিক করলেই খসড়া ভোটার তালিকার বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। এনুমারেশন ফর্ম পূরণ করার পর কারা তালিকায় স্থান পেয়েছেন এবং কাদের নাম বাদ পড়েছে , তার সম্পূর্ণ হিসাব তুলে ধরা হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে নিখোঁজ হিসেবে চিহ্নিত হয়েছেন ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন , মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন।
পাশাপাশি , ১ লক্ষ ৩৮ হাজার ডুপ্লিকেট ভোটার , ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন ভূতুড়ে ভোটারের তথ্যও উল্লেখ করা হয়েছে। কমিশনের অ্যাপ ও ওয়েবসাইট থেকে এই খসড়া তালিকা দেখা ও যাচাই করা সম্ভব। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট অভিযোগ জানানো যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। কমিশন জানিয়েছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি ও ভেরিফিকেশন প্রক্রিয়া।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের