নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের টানাপোড়েনের আবহে এবার প্রশ্নের মুখে রাজ্যের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক। সোমবার থেকেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। অথচ ঠিক এই সময়েই শিক্ষক ও আধিকারিক সংকটে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন উঠছে, SIR এর কাজে ব্যস্ত থাকা শিক্ষক-আধিকারিকদের মধ্যে মাধ্যমিক পরীক্ষা নেবেন কারা?
সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী অংশ নিতে চলেছে এই পরীক্ষায়। পর্ষদ সূত্রে জানা গেছে, মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ৫০ হাজার শিক্ষক ও আধিকারিকের প্রয়োজন। কিন্তু বর্তমানে বহু শিক্ষক ও শিক্ষা আধিকারিক SIR সংক্রান্ত কাজে যুক্ত থাকায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে বড়সড় অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। চিঠিতে স্পষ্টভাবে অনুরোধ করা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার সময়সীমায় SIR এর কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, যাতে পরীক্ষার ব্যবস্থাপনা ব্যাহত না হয়।
পর্ষদের অভিযোগ, চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও স্পষ্ট উত্তর আসেনি। ফলে পরীক্ষার আগের গুরুত্বপূর্ণ সময়ে উদ্বেগ বাড়ছে। পরীক্ষাকেন্দ্র পরিচালনা, নজরদারি, উত্তরপত্র বণ্টন থেকে শুরু করে প্রতিটি ধাপে যে বিপুল সংখ্যক শিক্ষকের প্রয়োজন, তা কীভাবে পূরণ হবে তা নিয়েই এখন চিন্তায় পর্ষদ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের