নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। আর এই শুনানি প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বসিরহাট মহাকুমায় দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট বার্তা, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় কোনওরকম অবহেলা বরদাস্ত করা হবে না।
একদিকে রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। এই শুনানি প্রক্রিয়ার বিরোধিতা করে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভে সামিল হয়েছেন BLO আধিকারিকরা। আর সেই আবহেই গাফিলতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও তথা AERO সৌমিত্র প্রতিপ্রধানকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। SIR সংক্রান্ত শুনানি প্রক্রিয়ায় গুরুতর ত্রুটির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌমিত্র প্রতিপ্রধানের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি এই পুরো বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন।
কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে, শুনানি প্রক্রিয়ায় যথাযথ নিয়ম মানা হয়নি এবং একাধিক ক্ষেত্রে প্রশাসনিক গাফিলতি হয়েছে। ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে এই ধরনের ত্রুটি নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্ন তুলে দেয় বলেই কমিশনের এই কড়া অবস্থান।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের