নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে বাড়তে থাকা অসন্তোষ এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দোরগোড়ায়। যথাযথ প্রস্তুতি ছাড়া SIR চালু করায় সাধারণ মানুষ অযথা হয়রান হচ্ছেন এই অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার পাতার দীর্ঘ চিঠিতে কমিশনের কার্যপদ্ধতি নিয়ে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
তৃতীয়বার জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিককে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন, SIR প্রক্রিয়া শুরুর আগে পর্যাপ্ত পরিকল্পনা ও প্রস্তুতির অভাবের কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ ভোটারদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অসুস্থ ও প্রবীণ মানুষদের বহু দূরত্ব অতিক্রম করে শুনানিকেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে। কোথাও ৭৯ বছরের অসুস্থ ব্যক্তি, আবার কোথাও ১০৪ বছরের বৃদ্ধাকে নাগরিকত্বের প্রমাণপত্র হাতে নিয়ে হাজিরা দিতে হচ্ছে। এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলেই চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী, SIR আর গোড়ার দিক থেকে সক্রিয়ভাবে কাজ করা বুথ লেভেল এজেন্টদের শুনানি পর্বে কেন বাদ দেওয়া হচ্ছে? বিএলও-দের কাজ তদারকি, ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তা সব ক্ষেত্রেই যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের হঠাৎ শুনানিকেন্দ্রে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের