নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে SIR নিয়ে কড়াকড়ি শীর্ষ আদালতের। তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরই নজিরবিহীন পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আগামী ৯ মার্চ পর্যন্ত জেলা ও দায়রা বিচারক থেকে বিশেষ সিবিআই আদালতের বিচারক, কারও ছুটি মঞ্জুর হবে না। চলতি জটিলতা দ্রুত কাটাতে এবং বিচারপ্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এই কড়া অবস্থান হাইকোর্টের।
শুক্রবার সুপ্রিম কোর্ট জানায় SIR প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার দায়িত্ব থাকবে হাইকোর্ট-নিযুক্ত অফিসারদের ওপর। এই নির্দেশের পর শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন কমিশনের প্রতিনিধি, মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব ও অতিরিক্ত সলিসিটর জেনারেল। কীভাবে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায় তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের পরেই হাইকোর্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত কোনও বিচার বিভাগীয় আধিকারিক স্টেশন লিভ নিতে পারবেন না। জরুরি চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া কোনও ছুটি মঞ্জুর হবে না। পূর্ব-অনুমোদিত ছুটিও বাতিল করা হয়েছে। জেলা ও দায়রা বিচারক, সিবিআই আদালত, পকসো আদালত ও ফাস্ট ট্র্যাক কোর্ট সব ক্ষেত্রেই একই নির্দেশ প্রযোজ্য।
যারা বদলির নির্দেশের অপেক্ষায় ছিলেন, তাদের ট্রানজিট লিভ ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ জুডিশিয়াল অ্যাকাডেমির প্রশিক্ষণ কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে। রাজ্যের বাইরে সেমিনার বা প্রশিক্ষণে যোগ দেওয়াতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। হাইকোর্টের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের