নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানিকে ঘিরে রাজ্যজুড়ে যখন উত্তেজনা ও প্রশ্নের আবহ, ঠিক সেই সময় দায়িত্বশীল নাগরিকের ভূমিকায় নজির গড়ালেন তারকা সাংসদ দেব। বুধবার দুপুরে নির্ধারিত সময়েই যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে হাজিরা দিলেন তিনি। নথি জমা দেওয়ার পর কমিশনের কাছে মানবিক হওয়ার আবেদন জানান ঘাটালের সাংসদ।
বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছান দেব। নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় নথি পেশ করেন তিনি। স্কুল চত্বরে দেবের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই ভিড় জমে উঠলেও, গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে যান তিনি। শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, ' দায়িত্ববান নাগরিক হিসেবে যা কর্তব্য সেটাই করলাম। যা যা নথি চেয়েছিল তা দিলাম। তবে আমাকে ডাকার পর থেকে অনেকে ফোন করেছেন।'
তারকা সাংসদ আরও বলেন, ' বৃদ্ধ, অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে ভয় পাচ্ছেন। SIR ক্ষেত্রে আমাদের বয়সের নাগরিকদের কোনও সমস্যা নেই। কিন্তু সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের ৭০-৮০ উর্ধ্ব বয়স, অসুস্থ তাদের জন্য খুবই অসুবিধা। এই ঠান্ডায় বয়স্ক মানুষদের লাইনে দাঁড়ানোটা খুবই কষ্টের। তাই কমিশনের কাছে আবেদন যে বিষয়টা একটু ভেবে দেখা হোক।'
কমিশনের কাছে তার আরও আর্জি, ' যদি SIR করার হতো তাহলে এতো তাড়াহুড়ো করে কেন? ১ বছর আগে শুরু করা হল না কেন? নির্বাচনটা মানুষের কাছে উৎসব। তাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এটা মানুষকে একত্রিত করার লড়াই এর জন্য যেন মানুষের মধ্যে বিভেদ তৈরি না হয়।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের