নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহারের পর বাংলায় SIR নিয়ে তৎপর নির্বাচন কমিশন। বুধবার দিল্লিতে জরুরি বৈঠকের আগেই রাজ্যে শুরু হল নির্বাচন কমিশনের কড়াকড়ি। অন্তত ৬০০ বুথ লেভেল অফিসারকে শোকজ নোটিশ পাঠিয়েছে কমিশন। কাজে অনিচ্ছুক হওয়ায় এই পদক্ষেপ এমনটাই দাবি কমিশনের।
সূত্রের খবর, উৎসব শেষে বাংলায় SIR প্রক্রিয়া শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলা চলে। এই আবহে কড়া পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক রিপোর্ট আসে BLO-দের অনিচ্ছার বিষয়ে। অনেকেই দায়িত্ব নিতে চাইছেন না, কেউ কেউ আবার দায়িত্ব নিলেও উপস্থিত থাকছেন না নির্ধারিত কাজে। ফলে SIR প্রক্রিয়া শুরুর আগেই ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এই প্রেক্ষিতেই কমিশনের পক্ষ থেকে অন্তত ৬০০ জন BLO-কে শোকজ করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে তাদের কাছে কারণ দর্শাতে বলা হয়েছে, কেন তারা দায়িত্ব পালনে গাফিলতি করছেন বা কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। BLO-দের লিখিতভাবে ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, BLO - দের পক্ষ থেকে পাল্টা নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্ত বিবেচনার আবেদন জানানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের