নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ট্রাইব্যুনাল ঘিরে নতুন জল্পনা। ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন টি.এস. শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়েই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন টি.এস. শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ওই ট্রাইব্যুনালে অন্যতম সদস্য ছিলেন তিনি। স্যার প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল, তাদের পুনরায় আবেদন জানানোর সুযোগ করে দিতেই ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। সেখানে মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি দায়িত্বে ছিলেন।
শুধু ট্রাইব্যুনাল নয়, আবেদন নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণের জন্য গঠিত তিন সদস্যের বিশেষ কমিটিতেও ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। সুজয় পালের নির্দেশে গঠিত সেই কমিটিতে তার সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং প্রণব কুমার দেব। হঠাৎ তার ইস্তফা ঘিরে প্রশাসনিক ও আইনি মহলে নানা জল্পনা তৈরি হলেও, কমিশন সূত্রে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নেওয়া সিদ্ধান্ত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের