নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের নিরাপত্তাহীনতার অভিযোগ রাজ্যের সরকারি হাসপাতালে। সোমবার রাতে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সুরক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন হাসপাতালের ENT বিভাগের জুনিয়র ডাক্তাররা।
হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে একটি শিশুকে এমার্জেন্সিতে আনা হয়, যে ভুল করে একটি কয়েন গিলে ফেলেছিল। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, শিশুটি কয়েন গিলে ফেলার পর খাবারও খেয়েছে। চিকিৎসকদের মতে, এই ধরনের অস্ত্রোপচারের আগে রোগীর পেট খালি থাকা অত্যন্ত জরুরি, কারণ খাদ্যনালীতে খাবার থাকলে অপারেশনের সময় কয়েন শ্বাসনালীতে চলে যাওয়ার আশঙ্কা থাকে এবং তাতে প্রাণসংশয়ও হতে পারে।
সেই কারণেই চিকিৎসকেরা কিছু সময় অপেক্ষা করার পর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই বিলম্ব নিয়েই ক্ষোভ প্রকাশ করেন শিশুর পরিবারের সদস্যরা। অভিযোগ, প্রায় ২০-২৫ জন পরিজন নিরাপত্তারক্ষীকে মারধর করে ওয়ার্ডে ঢুকে পড়েন পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, সেখানে থাকা জুনিয়র চিকিৎসকদের উপর চড়াও হন।
জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মহিলা জুনিয়র ডাক্তারদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। ঘটনার সময় মাত্র একজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন, কিন্তু তিনি পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেননি বলেই দাবি চিকিৎসকদের। ঘটনার প্রতিবাদে ENT বিভাগের পোস্টগ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তাররা বিক্ষোভে সামিল হন। দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত জরুরি পরিষেবায় কর্মবিরতির ঘোষণা করেছেন তারা। এমনকি, হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগও জানিয়েছেন।
যদিও ঘটনাপ্রসঙ্গ হাসপাতালের MSVP মানবেন্দ্র সরকার বলছেন, ' যা হয়েছে তা খুবই খারাপ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ঘটনায় FIR করা হয়েছে। কাজে ফেরার আশ্বাস দিয়েছে জুনিয়র ডাক্তাররা।' এই ঘটনার পর ফের রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের