নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোট পরবর্তী হিংসার মামলায় বড়সড় পদক্ষেপ পুলিশের। সিতাইয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস-সহ তার দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। শুধু গ্রেফতারই নয়, ধৃতদের একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
ভোট পরবর্তী হিংসার অভিযোগে নতুন করে তৎপর হল পুলিশ প্রশাসন। শুক্রবার রাতেই সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বরথর এলাকার বাসিন্দা দিগম্বর রায়। অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সিতাইয়ের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন দুই ভাই জীবন দাস ও বাপন দাস।
অভিযোগ, ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় তাদের প্রত্যক্ষ যোগ ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় জীবন দাসের কাছ থেকে একটি দেশীয় পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করা হচ্ছিল। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাদের নেতাদের নিশানা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে খবর।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের