নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিয়ালদহ ডিভিশনের একাধিক রেলক্রসিং এলাকায় দুর্ঘটনা কমাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। দীর্ঘদিন আটকে থাকা লিমিটেড হাইট সাবওয়ে তৈরির কাজ এবার শুরু হতে চলেছে। প্রথম ধাপে সাতটি জায়গায় এই পরিকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ হওয়ার পাশাপাশি স্থানীয় যানজটও অনেকটাই কমবে।
রেল সূত্রে জানা গেছে , এই প্রকল্পের জন্য রেল বোর্ড প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে। রাণাঘাট-গেদে, লক্ষ্মীকান্তপুর-নামখানা, কৃষ্ণনগর-শান্তিপুর, ক্যানিং, বনগাঁ-পেট্রাপোল রুটের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সাবওয়ে তৈরি হবে। আগে প্রয়োজনীয় অনুমতি না থাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি সেই সমস্যা মিটে যাওয়ায় নির্মাণের পথ পরিষ্কার হয়েছে।
এই সাবওয়ে তৈরি হলে মানুষকে আর ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হবে না। পাশাপাশি ছোট গাড়ির চলাচলের জন্য নিরাপদ রাস্তা তৈরি হবে। বহু এলাকায় রেলগেট বন্ধ থাকলে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়। নতুন এই ব্যবস্থা চালু হলে সেই সমস্যাও অনেকটাই কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
রেলের পরিসংখ্যান অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনে অবৈধভাবে রেললাইন পার হতে গিয়ে প্রতিবছর বহু দুর্ঘটনা ঘটছে। শুধু ২০২৫ সালেই এক হাজারের বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। চলতি বছর জুন মাস পর্যন্তও কয়েকশো দুর্ঘটনার খবর মিলেছে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, আইন কঠোর করা হলেও অনেক মানুষ এখনও নিয়ম মানছেন না। তাই নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের