নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের দীর্ঘদিনের দাবিতে আরও একটি নতুন এসি লোকাল ট্রেন চালুর ঘোষণা করল পূর্ব রেল। এবার শিয়ালদহ–বারাসত শাখায় শুরু হচ্ছে আধুনিক এসি লোকাল পরিষেবা। শুধু তাই নয়, একাধিক নতুন লোকাল ট্রেন, পরিষেবা সম্প্রসারণও ঘোষণা করা হয়েছে। যার ফলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার হাজার হাজার যাত্রীর যাতায়াত আরও সহজ হতে চলেছে।
বুধবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম জানান, নতুন এসি লোকালটি অফিস টাইমকে মাথায় রেখেই চালানো হবে। ট্রেনটি সকাল ১০টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং সকাল ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছবে। ফেরার পথে সকাল ১১টা ২৯ মিনিটে বারাসত থেকে ছেড়ে দুপুর ১২টা ১৭ মিনিটে শিয়ালদহে ফিরবে। পথে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকবে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্রমবর্ধমান যাত্রীচাপ কমানো এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই এই নতুন এসি পরিষেবা চালু করা হচ্ছে। পাশাপাশি বারাসাত–হাসনাবাদ রুটের ৩৩৩১৯ নম্বর ট্রেনটি এবার থেকে বারাসাতের বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫টা ২৪ মিনিটে ছাড়বে, যা মেট্রো রেলের সঙ্গে সংযোগ আরও সহজ করবে। এছাড়াও বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট নতুন লোকাল পরিষেবা চালু হচ্ছে।
দক্ষিণ শাখাতেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রেল। শিয়ালদহ–ডায়মন্ড হারবার রুটে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে একটি নতুন লোকাল চালু হবে, যা রাত ৮টা ১ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছবে। পাশাপাশি রাত ৮টা ২০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে সোনারপুর পর্যন্ত নতুন লোকাল পরিষেবা শুরু হচ্ছে। এছাড়া শিয়ালদহ–সোনারপুর লোকালের পরিষেবা ক্যানিং পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ক্যানিং থেকেও নতুন লোকাল ট্রেন চালু করা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের