নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বারাসাত-শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য এলো বড় সুখবর। এই রুটে চালু হল নতুন এসি লোকাল ট্রেন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর পরিষেবা শুরু হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। প্রথম দিন থেকেই নতুন ট্রেনকে ঘিরে স্টেশন চত্বরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
রেল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টা ২৯ মিনিটে বারাসাত স্টেশন থেকে প্রথমবারের মতো শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় নতুন এসি লোকাল। পথে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। শুধু এই রুটেই নয়, এদিন পূর্ব রেলের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শাখায় নতুন ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।

যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়াই এর মূল লক্ষ্য। পাশাপাশি যাতায়াতকে আরও আরামদায়ক করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেল কর্তৃপক্ষ। নতুন ট্রেন চালুর খবর ছড়াতেই বহু মানুষ স্টেশনে ভিড় করেন। অনেকেই শুধুমাত্র নতুন এসি ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা নেওয়ার জন্য যাত্রা করছেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জি। তিনিও নতুন ট্রেনে সফর করেন।
নিত্যযাত্রী জয়ন্তী গরুয়া বলেন, 'আমরা খুবই আনন্দিত। এই লাইনে এসি ট্রেন চলবে, এমনটা কখনও ভাবিনি। আমাদের মতো প্রতিদিন যাতায়াত করা মানুষের জন্য এটা বড় প্রাপ্তি। ভাড়া কিছুটা বেশি হলেও সেই পরিষেবার সুবিধাও পাওয়া যাবে। তাই বিষয়টি আমরা ইতিবাচকভাবেই দেখছি'।
এক রেল কর্তৃপক্ষ জানান, 'বারাসাতবাসীর জন্য এটি সত্যিই সুখবর। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের সুবিধা আরও বাড়বে। এতে রেলেরও আয় বৃদ্ধি পাবে। ভবিষ্যতে আরও বেশি ট্রেন চালু হলে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে যাবে'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের