নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিনভর উত্তেজনা শেষে রাতে ফের প্রতিবাদে পথে নামে টেট প্রার্থীরা। বিধানসভা অভিযান শেষ করেই বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখান ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। পুলিশের বাধা এড়িয়ে মন্ত্রীর বাড়ির একেবারে সামনে পৌঁছে যান তারা।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে বিধানসভা অভিযান করেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও উত্তপ্ত পরিস্থিতির পর তারা সন্ধ্যায় নতুন কর্মসূচি নেন। পরিকল্পনা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সরাসরি দেখা করার।
এই খবর আগে থেকেই পুলিশের কাছে পৌঁছেছিল। তাই কালিন্দি মোড়ে শিক্ষামন্ত্রীর বাড়ির পথে ব্যারিকেড বসানো হয়। কিন্তু চাকরিপ্রার্থীরা বিকল্প রাস্তা ব্যবহার করে মন্ত্রীর বাড়ির একেবারে কাছ পর্যন্ত পৌঁছে যান। পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে নেয়। এরপর কালিন্দি মোড়েই বিক্ষোভ শুরু হয়।
এই নিয়ে চাকরিপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, '২০২২ সালের সেপ্টেম্বরে প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশন এসেছিল। এতদিনেও আমাদের নিয়োগ হয়নি। শিক্ষামন্ত্রী কখনও বলেন এক লক্ষ শূন্যপদ, কখনও বলেন ৫০ হাজার, আবার আজ দাবি করলেন ৫০ হাজার শূন্যপদের কথা সত্যি নয়। অথচ বাস্তবে হাজার হাজার স্কুলে শিক্ষক শূন্য।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের