নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - স্কুলের ভেতরেই শিক্ষকের ঝুলন্ত দেহ! মঙ্গলবার দুপুরে হঠাৎ এমনই চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া সদর থানার কালপাথর বিনাপানি হাই স্কুলে।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
সূত্রের খবর, স্কুলের ভেতরেই উদ্ধার হলো অংকের শিক্ষক উজ্জ্বল কুমার দাসের ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকালে স্বাভাবিক মতোই স্কুলে এসেছিলেন উজ্জ্বলবাবু। সময়মতো ক্লাসও নেন তিনি। কিন্তু সেদিন স্থানীয় পুজোর কারণে ছাত্রছাত্রী সংখ্যা খুব কম ছিল। তাই টিফিনের পরেই স্কুল ছুটি ঘোষণা করা হয়। বেশিরভাগ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে গেলেও, অফিসের কিছু কাজের জন্য স্কুলে থেকে যান উজ্জ্বলবাবু।
কাজ শেষে সবাই বেরিয়ে যাওয়ার সময় বাইরে তাঁর মোটরবাইক দেখা গেলেও, তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শুরু হতেই স্কুলের দোতলার ১৮ নম্বর রুমে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখা যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্কুলের কর্মী অজয় বাগ জানান, “গত ৫-৬ মাস তিনি টিআইসি পদে ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে বারবার অনুরোধ করায় আমরা নতুন টিআইসি নিয়োগ করি। তিনি শুরু থেকেই শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কারোর সঙ্গে কখনও বিবাদে জড়াতেন না। মনসা পুজোর পরের দিন হওয়ায় সেদিন স্কুলে ছাত্রছাত্রী কম ছিল, তাই আগেভাগেই ছুটি দেওয়া হয়। এরপর স্কুলের সব কাজ শেষ হলে, চাবি লাগানোর সময় প্রথমে কর্মীদের চোখে পড়ে এই ঘটনা। আমরা এসে দেখার আগেই সব শেষ হয়ে গিয়েছিল।”

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের