নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব ও বিধায়কের 'অপ্রত্যাশিত' আচরণকে কেন্দ্র করে উত্তপ্ত ইন্দাস। ক্লাসরুমে ঢুকে শিক্ষকের সঙ্গে অভব্য আচরণ ও পঠন-পাঠনে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল কুশমুড়ি হাইস্কুল কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালীন আচমকাই কুশমুড়ি হাইস্কুলে হাজির হন বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই তিনি ক্লাসরুমে ঢুকে পড়েন। সেই সময় ওই ক্লাসে পঠন-পাঠন চালাচ্ছিলেন শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। বিধায়ক ক্লাসরুমে ঢুকেই পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন এবং উপস্থিত পড়ুয়াদের সামনেই ওই শিক্ষককে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও ধমক দিতে শুরু করেন বলে অভিযোগ।
ঘটনার গুরুত্ব বুঝে বুধবার রাতে কুশমুড়ি হাইস্কুলের পরিচালন সমিতি এক জরুরি বৈঠকে বসে। সেখানে সর্বসম্মতিক্রমে বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই ইন্দাস থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এই ঘটনার পর থেকে স্কুলের শিক্ষকরা অসহায় বোধ করছে। ছাত্র ছাত্রী সহ অভিভাবকরাও খুবই ভীত হয়ে আছে। স্কুলে যাতে কোনো সমস্যা না হয় পড়ুয়ারা ভালো থাকে সেই কারণেই অভিযোগ জানানো।
যদিও এই প্রসঙ্গে বিজেপি বিধায়কের বক্তব্য, ' বিধায়ক হিসেবে স্কুল পরিদর্শনে যাওয়াটা কি আমার অপরাধ? সমাজের কাজ করতে গেলে সমালোচনা হবেই। কিন্তু বিধায়ক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। কেউ মিথ্যা অভিযোগ করলে জনগণ সেটা বিচার করবে।'
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিষয়টিকে 'বিজেপির ঔদ্ধত্য' বলে কটাক্ষ করেছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, ' বিধায়ক স্কুলে যাবে সেটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু একটা স্কুলে যেতে হলে কি নিয়মবিধির প্রয়োজন সেটা উনি জানে না। এটা সম্পূর্ণভাবেই বিজেপি বিধায়কের অশিক্ষার পরিচয়। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি দুর্নীতি বলে চালাচ্ছে। শিক্ষককে সমাজের বুকে অপমান করার চেষ্টা করেছে।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের