নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাত সকালেই ইডির সক্রিয়তা। শুক্রবার সকালেই তোলপাড় রাজ্য রাজনীতি। দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হাজির ইডির আধিকারিকরা। সল্টলেক, নাগেরবাজার থেকে কাঁকুড়গাছি ছয়টি জায়গায় চলছে একযোগে তল্লাশি অভিযান।
সূত্রের খবর, সামনেই ২৬ এর নির্বাচন একদিকে যখন SIR নিয়ে শাসক - বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। সেই আবহের মধ্যেই শুক্রবার সকাল থেকে ফের ইডির তৎপরতা শুরু। পুর নিয়োগ মামলায় শুক্রবার সকাল থেকেই ইডির একাধিক জায়গায় তল্লাশি শুরু। প্রথমেই মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের বিসি ব্লকের অফিসে পৌঁছান ইডি আধিকারিকরা। অফিসে ঢোকার পরই নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন জমা নেওয়া হয় বলে জানা গেছে। একইসঙ্গে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কাউন্সিলর নিতাই দত্তের নাগেরবাজারের বাড়িতেও তল্লাশি চালানো হয়।
প্রায় ৩ ঘণ্টা যাবৎ চলছে তল্লাশি অভিযান। পাশাপশি, ইডির একটি দল হাজির হয়েছে নাগেরবাজারের শ্যামনগর এলাকার এক বেসরকারি স্কুলের মালিকের বাড়িতেও। অপর একটি দল গিয়েছে কাঁকুড়গাছির এক অডিটর সঞ্জয় পোদ্দারের বাসভবনে। এছাড়া নাগেরবাজারে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দীপক দে-র বাড়িতেও তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনির জওয়ানদের উপস্থিতিতে সকাল ছটা থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের