নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহর তলির রাস্তায় চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের মারধরে গুরুতর আহত হলেন কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী ও তার ছেলে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মামলা গড়াল হাইকোর্টে।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত বুধবার রাতে। গতকাল রাত প্রায় ১০টা ৪০ মিনিট নাগাদ সল্টলেক সেক্টর ২–এর AK ব্লকে গাড়ি আনতে যাচ্ছিলেন সৌরীন্দ্রনারায়ণ রায়। অভিযোগ, সেই সময় হঠাৎই সাদা পোশাকে থাকা দুই মত্ত পুলিশকর্মী তাকে আটকে পরিচয় জানতে চান। পরে অকারণেই বচসার জেরে তাকে বেধড়ক মারধরও করেন ওই পুলিশ কর্মীরা। আহত সৌরীন্দ্র কোনওরকমে তার বাবাকে ফোন করেন। তার পিতা পেশায় হাইকোর্টের সরকারি আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ রায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মনুজেন্দ্রনারায়ণ রায়। কিন্তু ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও পুলিশের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। পুলিশের মারের তার বাঁ দিকের পেলভিসের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে হাইকোর্টেও মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনার দ্রুত শুনানির আর্জি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কয়েকজন আইনজীবী। আজ বিকেল ৪টেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের