নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্রিগেডে ঐতিহাসিক শপথগ্রহণের পর বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। ২৫শে বৈশাখে রবীন্দ্রজয়ন্তীর আবহে তার এই সফর ঘিরে তৈরি হয় বিশেষ তাৎপর্য। শপথের পরই কবিগুরুর প্রতি প্রণাম জানিয়ে নতুন সরকারের পথচলা শুরু করলেন মুখ্যমন্ত্রী।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া ইতিহাসের সাক্ষী থাকা সেই অনুষ্ঠানের পর তিনি সরাসরি যান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর দিন ঠাকুরবাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে কবিগুরুর বিখ্যাত পংক্তি 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির' উচ্চারণ করেন শুভেন্দু।
নতুন মুখ্যমন্ত্রী বলেন, ' বাংলায় নতুন জাগরণের সূচনা হল। নতুন সরকার হল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দিলেন এবং আমরা দায়িত্বভার নিলাম।' তার বক্তব্য, ' বাংলা এবং বাঙালির সংস্কৃতি, কবিগুরুর ভাবনাতে, কবিগুরুর চেতনাতে শুভ সূচনা হল সরকারের। একটাই মন্ত্র চরৈবেতি, চরৈবেতি।'
ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে নতুন মুখ্যমন্ত্রী বলেন, ' ধুতি-পাঞ্জাবি পরিহিত শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে যে দল, তাদের অন্য কারও কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি আজ মুখ্যমন্ত্রী। কোনও বিতর্কিত কথা বলব না। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে। সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। শিক্ষা হারিয়ে গেছে। আমরা বাংলাকে নবনির্মাণ করব। অনেক দায়িত্ব। এখন একে অপরের সমালোচনার সময় নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের